Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ২৯

সুখপাখি উধাও

সুখপাখি উধাও   সেদিন ঈশ্বরের বাড়িতে দ্বৈত প্রণামে ডানা মেলে উড়েছিল সুখপাখি কমলা রঙের স্কার্টের উপর শ্বেত বলাকার অসম লড়াই । নাকফুলির হাতছানিতে থমকেছিল সময় , মুখোমুখি পাশাপাশি গরাদে ঘাপটি মেরে বসেছিল সুখপাখি । সেদিন কথার ফাঁকে মুক্তোদানার বৃষ্টি দেখে দূর আকাশে তাকিয়েছিল সুখপাখি স্বর্গ সোপানে । সেদিন বদ্ধ ঘরের সবাক চিত্রে , স্পর্শ সুখে , সুরবাহারের মূর্ছনায় ঘোর লেগেছে সুখপাখিটির দুচোখ জুড়ে । আবার সেদিন তৃতীয় পক্ষ কথার ছলে প্রথম পক্ষ কাটলো যখন - একটি ডানায় ছটফটিয়ে সুখপাখিটি হারিয়ে গেল দূর আকাশে স্বপ্ন থেকে উধাও হলো রামধনু রঙ কল্পনা - তোমার সাথে ।   - - - - - - - - - - - - - - - - - - - -