Skip to main content

Posts

Showing posts with the label প্রকাশিত দৈনিক বার্তালিপি পত্রিকা শিলচর ১২-০৭-২০২৬

কাব্যোৎকর্ষে উদ্ভাসিত মায়াজীবন

কবির জীবনে একটি সময় আসে যখন কবিসৃষ্ট অগণিত কবিতা থেকে যথাযথ ঝাড়াইবাছাই করে শ্রেষ্ঠতর কবিতা নিয়ে একটি সংকলন প্রকাশিত হয়। তাৎপর্যপূর্ণভাবে দুটি বিষয় এখানে ক্রিয়া করে। শ্রেষ্ঠ কবিতার চয়ন ও প্রকাশের দায়িত্ব। উভয় ক্ষেত্রেই আবার দুটি করে অনুষঙ্গ জড়িয়ে থাকে। চয়নের ক্ষেত্রে যা হল এই কবিতার চয়ন কে করবেন ? কবি/পাঠক, নাকি প্রকাশক ? প্রকাশের ক্ষেত্রেও তথৈবচ। কোনও প্রকাশক কি নিজে থেকে আগ্রহ দেখিয়ে এই দায়িত্ব নিতে এগিয়ে আসবেন ? নাকি কবিই স্বত:প্রণোদিত হয়ে এই কাজে তৎপর হবেন। এই সমগ্র বিষয়টি আলোচনা করতে গেলে এক বৃহৎ পরিসরের প্রয়োজন, যা এক্ষেত্রে নেই বলেই সংক্ষেপে বলে নেওয়া ভালো। জন্ম উত্তরবঙ্গে হলেও বিকাশ সরকার উত্তরপূর্বের কবি বলেই পরিচিত। শুরুটা বঙ্গে হলেও কবিতাকে সঙ্গী করে বেড়ে ওঠা এই অসমে। বিকাশ সরকার আসলে কবি নাকি গদ্যকার ? এমন প্রশ্ন এলে অনেকেই অবাক হবেন। কিন্তু ঘটনা এই যে তাঁর নিজের মূল্যায়নে তিনি গদ্যকার বেশি এবং কবি কম। অথচ আশ্চর্যজনকভাবে সাহিত্যবিশ্বে তিনি কবি বিকাশ সরকার নামেই বহুল পরিচিত। তবে এটাও ঠিক যে পিছিয়ে নেই তিনি কোনোদিকেই। সুতরাং কাব্যভুবনে এক ব্যতিক্রমী আঙ্গিকের কাব্যস্রষ্টা হিসে...