‘ সুচেতনা ’ - একটি ব্যতিক্রমী ছোট পত্রিকা লিটল ম্যাগাজিন বা ছোট পত্রিকা একটি আন্দোলনের নাম । এখানে ‘ আন্দোলন ’ শব্দটির ব্যাপ্তি বহুমুখী । ভাষা ও সাহিত্যের নবিশ থেকে কেউকেটা - আপামর পূজারির স্বতঃস্ফূর্ত যোগদানে ছোট পত্রিকার যাত্রাপথ যেমন এক অর্থে এক আন্দোলন তেমনি ছোট পত্রিকাকে বাঁচিয়ে রাখা তথা এর ভরণ পোষণে সংশ্লিষ্ট সাহিত্যানুরাগী ও সম্পাদকবৃন্দের আত্মনিয়োগও এক আন্দোলন । এই আন্দোলনের ফলে জন্ম নেওয়া অগুনতি ছোট পত্রিকার মধ্যে কিছু পত্রিকা সত্যিকার অর্থেই ভাস্বর হয়ে ওঠে আপন মহিমায়। পাঠক মহলে সমাদৃত হয় বিস্তর। এই ব্যতিক্রমী হয়ে ওঠার পেছনেও থাকে একাধিক কারণ। সেটি তোলা থাক প্রসঙ্গান্তরে আলোচনার জন্য। সাহিত্যের ভুবন বিন্যাসে অনাগ্রহী হয়েও এ কথা আজ অনায়াসেই বলাই যায় যে সাহিত্যের তৃতীয় ভুবনও আজ আর বিশেষ পিছিয়ে নেই কোনও অংশে। এক একটি সমৃদ্ধ ছোট পত্রিকা তারই এক উৎকৃষ্ট নিদর্শন। বরাক উপত্যকার শিলচর শহর থেকে ডিসেম্বর ২০১৬তে প্রকাশিত হয়েছিল ‘সুচেতনা’ সাহিত্য পত্রিকার চতুর্থ সংখ্যা। এর পরে আর কোনও সংখ্যা বেরোয়নি। এখন ২০২০ পঞ্চম সংখ্যা প্রকাশিত হওয়ার অপেক্ষায়। সেই অর্থে চতুর্থ সংখ্যার আল...
স্বপ্নের ফেরিওয়ালা