Skip to main content

Posts

Showing posts with the label গ্রন্থ আলোচনা ১৬২

বর্ষার সব জল কেন ঝরে আমার উঠোনে… ? ‘অবেলার রোদ্দুর’

দিনাবসানে দিকচক্রবালে যে রক্তিম আভা প্রতিভাত হয় , দিনমানে সম্ভবত সেই হচ্ছে সর্বাপেক্ষা সুষমামণ্ডিত দৃশ্য । সন্ধ্যা ঘনিয়ে এলে একাধারে ঘোর কালো রাত্রির আড়ালে তলিয়ে যাওয়ার যে বেদনা তাকেও ছাড়িয়ে যায় অস্তমিত সূর্যের অপরূপ রূপমাধুরী । সাহিত্যে , বিশেষ করে কবিতার ক্ষেত্রে বোধ করি সব থেকে বেশি উৎকর্ষ ফুটে ওঠে বেলাশেষের কবিতাতেই । ব্যতিক্রম নন কবিগুরু থেকে শুরু করে অধিকাংশ প্রতিষ্ঠিত কবি সাহিত্যিকগণ । দীর্ঘায়িত অতীত আর অনাগত ভবিষ্যতের অজানা ঘটনাপ্রবাহ নিয়ে কপোলকল্পনায় গড়ে ওঠে যে ভাবনা , বয়ানে বুনোটে তা পরিস্ফুট হয় এক ব্যতিক্রমী চমৎকারিত্বে ।     বর্ষীয়ান কবি শিখা দাশগুপ্তের কাব্যগ্রন্থ ‘ অবেলার রোদ্দুর ’ এমনই এক সাম্প্রতিক উদাহরণ । কবি যেন নিজেকে মেলে ধরেছেন আদ্যোপান্ত । সুখ দুঃখ , প্রাপ্তি অপ্রাপ্তি , অনুভব অনুভূতি , আশা আকাঙ্ক্ষা সব উজাড় করে দিয়েছেন । কোথাও যেন এক সুন্দরের আবাহন , অনন্ত প্রতীক্ষা , স্মৃতি রোমন্থন , অতীত - চিন্তা পাশাপাশি বর্ণমালার দুঃখ , প্রেম , প্রকৃতি , নারী জীবন , সমকাল - সবটুকু ধরা দিয়েছে স্তবক জুড়ে কবিতার শরীরে । প্রাসঙ্গিক ভূমিকায় তাই কবি , সম্পাদক নার...