Skip to main content

Posts

Showing posts with the label প্রকাশিত গতি দৈনিক ২৫-০৪-২০২২

আশাহত

আশাহত   মূল অসমিয়া গল্প - আশাহত - রুমী লস্কর বরা বাংলা অনুবাদ - বিদ্যুৎ চক্রবর্তী।   ফেলে রাখা ঝাড়ুটি দিয়ে বগীরাম পলোটিতে দু ’ বার মতো বাড়ি মেরে নিল । খালুইটিতে রশিটি পলোর মাথার দিকে ঢুকিয়ে পিঠে ফেলে রাখল । বাড়ির পিছন দিকে জংলি পথটি ধরে খোলা মাঠটিতে যাবে বলে বেরিয়ে এল । পথটির দুই দিকেই দু ’ টি বাঁশবাগান । সে আসার সময় বাঁশবাগান থেকে ময়লার গন্ধ এসে ভোঁক করে নাকে লাগল । সে বিড়বিড় করতে থাকল - ‘ থুঃ । এই থুতুখেকোগুলি মরার জন্য এই বাঁশবাগানটিকেই পেল ?’ বেরিয়ে আসতেই সে একই উঠোনের পাশের ঘরের তার সমবয়সী মাঘীরামকে হাঁক দিয়ে এসেছে - ‘ বলি বউয়ের শরীরের ওম নিয়ে শুয়ে থাকতে লোকে মাছ মারতে গিয়ে বিলের জল ঘোলা করলই । নরাধমগুলো কোথাকার । থুঃ । ’ বগীরামের সমবয়সী কণটিলৌ, কণপাই, মাঘীরামরা কবেই বিয়ে করেছে। ছেলে-মেয়ের বাবাও হলো। আগার নাহলেও আকাল না থাকা ঘরগুলোতে সংসার সুন্দরভাবেই চলছে। ওহ্‌, অবশ্য মাঝে মাঝে খুটখাট স্বামী-স্ত্রীর ঘরোয়া কলহ থাকে। তথাপি সংসারের বিচিত্র রসের স্বাদটি যে নিতে পেরেছে। আর বগীরাম ? ভিটেমাটির বাইরে তার পিতা তার জন্য কিছুই রেখে যেতে পারলেন না। গোচালক হয়ে জীবিকা নির...