Skip to main content

Posts

Showing posts with the label গ্রন্থ আলোচনা ২৬৯

আমরা মুখোমুখি মোমবাতি আর বিচারের বিস্মিত দূরত্বে... পরাবাস্তব কবিতায় বাস্তবের পোস্টমর্টেম

কার আবেগ কার অন্ত্যমিলে হাত বুলাই কার পথের পাশে সন্ধ্যাকে টেনে নামিয়ে দাঁড়িয়ে থাকি অনন্ত অপেক্ষার মতো পেপারব্যাকের ফিসফিস শব্দ কানে আসে অসংখ্য নগর বন্দর অরণ্য নদী আমার উপকূলে নোঙ্গর তোলে লোহার শেকল জোনাকি হয়ে রাত জাগে পোতাশ্রয় চুপ করে থাকে (কবিতা - নীরবতার রং কালো) সহস্র কথা-ব্যথা-উচ্চারণের অভীপ্সা নিয়ে চুপ করে থাকে পোতাশ্রয়। কবিও কি তেমনই ? এমনই প্রশ্নের সামনে কবি দাঁড় করিয়ে দিয়েছেন সমবেত পাঠকমণ্ডলীকে। ছত্রে ছত্রে, স্তবকে পঙ,ক্তিতে অগুনতি হ্যালুসিনেশন আর পরাবস্তুবতাকে মিশিয়ে দিয়ে কবিতার নতুন সংজ্ঞা গড়তে চেয়েছেন কবি মধুমিতা ভট্টাচার্য। তাঁর সাম্প্রতিকতম কাব্যগ্রন্থ ‘পোতাশ্রয়’-এর প্রতিটি কবিতার প্রতিটি লাইন এক একটি জিজ্ঞাসা, এক একটি সত্যান্বেষণ, এক একটি ট্যাগলাইন হয়ে উঠেছে, যারা আঙুল উঁচিয়ে প্রশ্ন করে যায় সমবেত নাগরিককে। বস্তুত গ্রন্থের অন্তর্গত প্রতিটি কবিতা নিয়ে এক একটি আলাদা আলোচনা হতে পারে, হতে পারে এক একটি স্তবক কিংবা পঙ্‌ক্তি নিয়েও। আধুনিক কবিতার অবোধ্যতা কিংবা শব্দের নিষ্ফল মাথা কুটে মরার মতো পরিস্থিতি তৈরি হয়নি কোথাও, বরং প্রতিটি কবিতাই বিঁধে যায় মননে, স্বয়ংক্রিয়ভাবে। হ্যা...