Skip to main content

Posts

Showing posts with the label স্মৃতিকথা ৩

রেলগাড়ি

রেলগাড়ি তখন আমি বিদ্যালয়ের ছাত্র । গ্রামের বাসিন্দা । বাড়ি থেকে বিদ্যালয় প্রায় দুই কিঃ মিঃ দূর । আমার জগৎটা ততটুকুতেই ছিল সীমাবদ্ধ । পাঠ্যক্রমে ভূগোল নামের আমার খুব পছন্দের একটা বিষয় ছিল । কত সব জায়গার নাম , কাছাকাছি সব রেলপথের সব স্টেশনের নাম - এসব মুখস্থ করতে হতো । যতক্ষণ ভূগোল বইটা পড়তাম ততক্ষণই আমি সব ভুলে ঘুরে বেড়াতাম ভূলোক জুড়ে । ছোট থেকেই আমি সুদূরের পিয়াসি । আমাদের গ্রামের বাড়িতে মাঝে মাঝেই আত্মীয় স্বজনরা আসতেন দূর দূরান্ত থেকে । ওঁদের মুখ থেকে দূরান্তের গল্প আর ' আসা যাওয়ার পথের ধারে ' র বিস্তৃত বর্ণনা আমি গোগ্রাসে গিলতাম । কিন্তু অকল্পনীয় আর্থিক দুরবস্থার জন্য গাড়ি ঘোড়া চড়ে বাইরে বেরোনোর কল্পনা করারও সাহস কোন দিন হয়নি । বোধ করি অলক্ষ্যে থাকা অন্তর্যামী আমার ভেতরের সুপ্ত আকাঙ্খা আঁচ করতে পেরেছিলেন । তাই হঠাৎ করে আমার হাতের মুঠোয় এসে গেল সেই সুবর্ণ সুযোগ । আমার একমাত্র মাসতুতো দিদি করিমগঞ্জ থেকে ঘুরতে এল আমাদের বাড়িতে । স্...