Skip to main content

Posts

Showing posts with the label সুরমা_লুইত_সাহিত্যমেলা ৪

সৃষ্টিবিন্দু থেকে বলছি, অপর্ণা দেব

সৃষ্টিবিন্দু থেকে উঠে আসা অণুগল্পের সংকলন গল্পের অবয়ব পাঠকের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ। পরমাণু (এক লাইনের) থেকে বড় গল্প (অন্তত ১০ পৃষ্ঠার) - পাঠকের পড়ার ধরণটাই আলাদা। ভালো লাগা না লাগার ব্যাপারটি তো রয়েছেই। লেখিকার চাইতেও সমাজসেবার মাধ্যমে যিনি বেশি পরিচিত তাঁর লেখার হাতটিও যে দুর্বল নয় মোটেই তার প্রমাণ এর আগেও পাওয়া গেছে। এই ধারায় সর্বশেষ সংযোজন অপর্ণা দেব এর অণুগল্প সংকলন ‘সৃষ্টিবিন্দু থেকে বলছি’। ৬৮ পৃষ্ঠার এই সংকলনে আছে মোট ৩৩টি অণুগল্প। এবং আশ্চর্যজনক ভাবে প্রতিটি গল্পই দুই পৃষ্ঠার। একেবারে যথার্থই অণুগল্প। দুই পৃষ্ঠার কথাকল্পেই মনের কথাটি সাজিয়ে তুলেছেন নিজের মতো করে। অপর্ণা দেব-এর লিখার ধরণ বরাবরই একটু অন্য ধারার। এখানেও সেই ধারাটি বজায় থেকেছে পুরোপুরি। অধিকাংশ গল্পই আবর্তিত হয়েছে বরিষ্ঠ নাগরিকদের জীবন ধারার মনস্তাত্বিক বিশ্লেষণে - যে কাজটি তিনি করে আসছেন দীর্ঘ দিন ধরে - সযতনে, নিষ্ঠায়। কবি লেখকদের কাজই হলো জীবনবোধের সূক্ষ্মাতিসূক্ষ্ম অনুভবগুলিকে সামনে এনে ধরা এবং সেই কাজটিই এক গুচ্ছ অণুগল্পের ছোঁয়ায় অত্যন্ত সুচারু রূপে সেরেছেন গল্পকার। সচরাচর ধারণার বাইরে, দৃষ্টি অগোচরে থাক...