Skip to main content

Posts

Showing posts with the label প্রবন্ধ ২১

ডাইনি হত্যা, আসাম ও বিরুবালা রাভা

  অন্যান্য রাজ্যের মতোই আসাম দেশের অন্যতম এক গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য। একটা সময় ছিল যখন দেশের বাকি অংশে বসবাসরত জনগণ এই ঈশান কোণে পড়ে থাকা রাজ্যটির সম্পর্কে প্রায় কিছুই অবহিত থাকতেন না বা ছিলেন না। এই রাজ্যেরও আছে এক বিস্তৃত ইতিহাস। বস্তুত দেশের উত্তর-পূর্বে অবস্থিত প্রতিটি রাজ্যই মূল স্রোত থেকে অনেকটাই বিচ্ছিন্ন অবস্থায় ছিল। এর কারণ ভিন্ন হলেও সরকারি স্তরে উদাসীনতাও যে অন্যতম ছিল তাও অস্বীকার করার নয়। ফলত এ রাজ্যের বিচিত্র ইতিহাস, সমাজ, ভাষা-সংস্কৃতির সঙ্গে পরিচিত ছিলেন না দেশের অন্যান্য অংশে বসবাসরত জনগণ। সেই চিত্র এখন অনেকটাই পালটেছে। দেশের সমসাময়িক রাজনীতিতে আসাম, ত্রিপুরা ইত্যাদি রাজ্য এখন বহুল চর্চিত। স্বভাবতই দেশের জনগণও আসাম সম্পর্কে এখন অনেকটাই ওয়াকিবহাল। পাদপ্রদীপের আলোয় উত্তরণের এই কাহিনির প্রেক্ষাপটও নিশ্চিতভাবেই একদিনে তৈরি হয়নি। শিক্ষাদীক্ষার প্রভূত উন্নতির পাশাপাশি ভাষা সাহিত্যে নিরন্তর উৎকর্ষ সাধন এবং রাজ্যের সাংস্কৃতিক পরম্পরার বহুল প্রচার এর অন্যতম কারণ। কেন্দ্র ও রাজ্য সরকারের সদিচ্ছাও এক গুরুত্বপূর্ণ প্রতিপাদ্য বিষয়। অন্য আরোও পাঁচটি রাজ্যের মতোই ভাষা-সংস্কৃতির এক...