Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ১৮৫

আর নয় হাহাকার

আর নয় হাহাকার নিভৃত যাপনে শুধু অসহায় চিন্তন শিয়রে সবার মৃত্যুর পরোয়ানা আজও হয়নি যে তা পায়ের ভৃত্য সে তো মানে না মানা। দূর দূরান্তের কত পরজন থমকে গেছে জীবন ধারা মৃত্যুই পারে এনে দিতে অমরত্ব পরজন আজ প্রিয়জন সব তাঁরা। মৃত্যু মানেই যুগান্তরের দুঃখ দুঃখেরও আজ কতই রকমফের স্বজন বন্ধু থেকেও গরহাজির মানুষ সে এক লাশ যে নিঝুম রাতের। চিতার অস্থি যার যার ছিল তার আজ সব মিলেমিশে একাকার জীবন যেখানে পৃথক মন্ত্র শেখায় মৃত্যু যেন বিশ্বজনীন যৌথ পরিবার। না হোক মরণ শ্যাম , মাধব , দোসর জীবন আজ নয় শুধু হাহাকার ,   এখনো আছে মানুষ , আছে মনুষ্যত্ব   সে-ই দেখে তা , দু ' চোখ আছে যার।   যে চোখ শুধু দেখতো রূপের বাহার সে চোখে তো দেয় না ধরা ভাইরাস   কেউ জানে না কার কত দিন থাকা মানুষ নয় - এ শতাব্দীর ভাইরাসই বিন্দাস।   আমি তুমি সে ও ওরা সবই যাত্রী শুধু   অসময়ে আচমকাই মৃত্যু হানা দেবে থাক বেঁচে সব শিশুরা আর কচিকাঁচার দল জাগবে নতুন পৃথিবী আর কাজ নেই কিছু ভেবে।   ভাবনা থাকুক দূরে , যত ভয় সরে যাক দূরে আমি রচে যাই যত নবজীবনের গান কবিতায় সাজাই থরে অতিমারী বিভীষিকা মৃত্যুর চেয়ে জ...