Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ৪১

আমি মি ভালো মানুষ ?

  আমি কি ভালো মানুষ ?   সূর্য পশ্চিম ছূঁই ছুঁই কিম্ভূতকিমাকার আবর্ত পথে পূব দিগন্ত পেরিয়েছে বহু যুগ আগে। স্বচ্ছ ভোরের সব ছবি রয়েছে আঁকা। দক্ষিণ আবর্তে জমেছে বিস্তর কথা , দীর্ঘ যাত্রা পথের কত ধূমকেতু , তারকা কত ছবি কত না বলা অভিমান - মেঘ হয়ে জমে থাকে মনগগনে। কিছু স্মৃতি , কিছু অমীমাংসিত জিজ্ঞাসা। যাত্রা পথের সালতামামি শেষে সমাগত - চলার পথের মূল্যায়ন ক্ষণ। কী , কেন , কোথায় , কবের গণ্ডি পেরিয়ে সটান এবার একটি মাত্র প্রশ্ন - আমি কি ভালো মানুষ ? কে জানে ? সর্বনামে খুঁজে ফিরি উত্তর। সৌন্দর্য আঁকা থাকে দ্রষ্টা নয়নে। তুমি কি জানো - আমি কী ? ভালো মানুষের সঠিক সংজ্ঞা হয়েছে কি নির্ণীত , নিরূপিত ? সূর্য ডুবে যাওয়ার আগে ঘোষিত হোক স্পষ্ট জবাব , আমার অস্তিত্ব । ---------------------