Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ১১

মুদ্রা

  মুদ্রা   ওরা বলে - করতে হবে আমরা বলি - মানব না । ওদের কথায় দেশ যে চলে আমাদের তা মানায় না ।   ওরা হলো পিঁপড়ের জাত মিছিল করে ফুলায় বুক আমরা হলাম বাঁদর বংশ টেনে নামাই নিজের লোক ।   ওরা বলে - অস্ত্র আছে নেহাত সেটা নিইনি হাতে আমরা বলি - কিছুই তো নেই অনুকম্পায় বাঁচাও ভাতে ।   ওরা বলে - অস্ত্র নিলে কেউ পাবে না রেয়াত আজ আমরা বলি - অহিংসাটাই অদ্য আমার মাথার তাজ ।   ঘৃণা ওদের চোখে মুখে হৃদয় জুড়ে হিংসানল দরিয়াদিল আমরা সবাই তোয়াজ করাই মোদের চল ।   আব্দার হোক অন্যায় তবু আদায় ওরা করেই ঠিক ন্যায্য পাওনা না পেলেও আমরা থাকি নীরব - ধিক্ । ভবিষ্যৎটা ওদের জন্য একশ ভাগই নিশ্চিত হাজার প্রমাণ দিয়েও আমরা থাকছি অসুরক্ষিত ।   ওদের বেলা রাজানুগ্রহ উপচে পড়ে যেমন চাই হাজার চোখের রাঙানিতে আমরা হচ্ছি পুড়েই ছাই ।   ওরা হলো স্বদেশ পুত্র শেকড় কিন্তু দূর দেশে আমাদেরও একই সূত্র তিন পুরুষের এই দেশে ।   ওরা তবু রক্তচক্ষু দেখিয়ে করে অত্যাচার ভয়েই আমরা ...