Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ২৫

শান্তিনিকেতন

  শান্তিনিকেতন   আকাশ তলে ভিড় করেছে আম্র কুঞ্জ , শাল বীথি - ক্ষনিক মিলন বেলার শেষে বিদায় গীতের সুর গাঁথি । ছাতিম তলা , তিন পাহাড়ে তোমার স্মৃতি একাকার , শালবনে আর প্রাচীর পথে মর্মে আমার হাহাকার । পৌষ মেলা আর অজয় পারের মনমাতানো অহংকার , বৈশাখে আর শেষ ফাগুনে দৃপ্ত তাপস নির্বিকার । অঙ্গীকারে বিদায় প্রভু আসব ফিরে শেষ বেলায় আম্র কুঞ্জে প্রোথিত বীজ মেলাক ছন্দ সুর মেলায় ।