Skip to main content

Posts

Showing posts with the label গল্প ২৭

সোনার মাটি

- না না ; এমনিতে আপনার বৌদির হাসিটিও , চমৎকার । আমি অস্বীকার করছি না । খুব যত্ন করে ঈশ্বর প্রদত্ত সুন্দর দাঁত দু ’ পাটির পরিচর্যা করেন নিয়মিত । বলতে গেলে আপনার বৌদিকে বিয়ের আগে দেখতে গিয়ে ওই অমলিন শুভ্র হাসিটি দেখেই আমি মজে গিয়েছিলাম । হ্যাঁ , দেখতে শুনতেও খারাপ কিছু ছিল না । আজও সেই জেল্লা ধরে রাখতে পেরেছে অনেকটাই । তবে ওই মিতাবৌদির ব্যাপারটা একটু আলাদা । বুঝলেন ? আমি মাথা নাড়ি । বুঝেছি । বুঝতে পারছি পরিতোষদা নতুন প্রসঙ্গের অবতারণা করছেন । মিতা বৌদি কে তা আমি জানি না । তবে নামটি উচ্চারণ করার সঙ্গে সঙ্গে পরিতোষদার ঠোঁটের কোনায় ছড়িয়ে পড়া ঈষৎ মুচকি হাসির ছোঁয়া আমার নজর এড়ায়নি । বস্তুত পরিতোষদার মতো বাচিক শিল্পীর কথায় এক জাদু আছে । তাঁর কথায় সাধারণ কথাও অসাধারণ হয়ে ওঠে । তবে আমার দুঃখ হয় এটা ভেবেই যে বাগাড়ম্বরের বাইরে মঞ্চে বা সমাজে বাচিক শিল্পী হিসেবে তিনি স্থান পেলেন না । মূলত তাঁর নিজেরই দোষে বলতে হবে । নিজেকে নিয়েই ব্যস্ত থাকেন সব সময় । ঘর আর অফিস । এ নিয়েই তাঁর জগৎ । অথচ তাঁর এই বাচিক শিল্পকে পাবলিক করলে মঞ্চ কাঁপাতেন নিশ্চিত । তা - অমন একজন সঙ্গী পেলে প্রাতঃভ্...