ইতি হলো দারুণ এক সফরের। চার দিনের উত্তর ত্রিপুরা ও বরাক সফর। এই মুহূর্তে ফেরত যাত্রায় বসে আছি রেলের কামরায়। সঙ্গে অনন্ত সুখ-স্মৃতির ভাণ্ডার। মনে হচ্ছে পেছনে ফেলে আসছি এক ' সব পেয়েছির দেশ ' । পূর্ব পরিচিত ও সদ্য পরিচিত সুজনদের সান্নিধ্যে আজ কানায় কানায় পরিপূর্ণ আমার হৃদয় । ** বন্ধুবর দেবাশিস পানিসাগরে নিজের ঘর বানিয়েছে বছর তিনেক হলো। আমি যেতে পারিনি বলে ওর গৃহসুখ অসম্পূর্ণ রয়ে গেছিল। দেড় দিনের উপস্থিতিতে ওর ফোলা গাল সঠিক জায়গায় ফিরে এসেছে। হৃদয়ের কোন অলিন্দে সযতনে সাজা ই এমন অকৃত্রিম বন্ধুত্ব ? বন্ধু পত্নী বাবলির- প্রতি পলের অক্লান্ত অতিথি সৎকার ছিল অনবদ্য। দুর্ধর্ষ গরমকেও হার মানিয়েছে বাবলি। ** এই দেড় দিনেই আরেক অন্তরঙ্গ বন্ধু অসীম ও বন্ধু পত্নী মনিকার অতিথি হয়ে সাক্ষী হয়ে রইলাম বন্ধুকৃত্যের এক অপূর্ব উদাহরণের। মননে কৃষ্ণ সুদামা। ** জন্মভূমি বরাকের সমৃদ্ধ সাহিত্য জগতে নিজের অস্তিত্বের অভাব অনুভূত হচ্ছিল দীর্ঘদিন ধরে। কড়ায় গণ্ডায় তা পরিপূর্ণ করে দিলেন অগ্রজ প্রতিম কবিবর সুশান্ত ভট্টাচার্য। নিজের ঘরে সাহিত্য বাসরের আয়োজন করে আমাকে ভাসিয়ে দিলেন বরাকের প্র...
স্বপ্নের ফেরিওয়ালা