Skip to main content

Posts

Showing posts with the label প্রবন্ধ ২৬

ধ্রুপদী বাংলা ও রবীন্দ্রনাথ

বাংলা তো তখনই ধ্রুপদির মর্যাদা পেয়েছিল যখন কবিগুরুর কলম থেকে বর্ষাবারির মতো কিংবা শরতের শিশিরের মতো টুপটাপ ঝরে পড়ছিল কবিতা । কবিতা তো নয় , যেন গভীর জীবনবোধের নবতর উন্মোচন । সরল অথচ গভীর , গুরুগম্ভীর সব কবিতা । যেন বেদ , উপনিষদের অন্তর্নিহিত জীবনযাপনের মন্ত্র । জীবনের এমনকী মরণেরও ওপারে নিবদ্ধ ছিল তাঁর অন্তর্দৃষ্টি। উৎকৃষ্টতার পরাকাষ্ঠায় কবিতায় গানে গোটা বিশ্বকে ধরে রেখেছেন ভাবীকালের জন্য। অন্যদের কথা বাদ দিলেও এই একজন কবির গদ্য ও বিশেষ করে কবিতার হাত ধরেই বাংলা ভাষা সেজে উঠেছিল নব আঙ্গিকে , বিচ্ছিন্নতার হাত থেকে এক মুক্তচিন্তাসমৃদ্ধ সহজতর ধারায় , নতুনতর চিন্তাজগৎকে প্রকাশ্য দিবালোকের মতো উদ্ভাসিত করে । তাই তো তিনি কবিগুরু। চর্যাপদ থেকে রবীন্দ্রকাল অবধি উত্তরণের যে ধারা তার তীব্রতা হড়পা বানের মতো আছড়ে পড়েছিল সেদিন বাংলা ভাষা , সাহিত্যের বিশ্বব্যাপী আঙিনায় । যেন প্রতিমায় প্রাণপ্রতিষ্ঠাই শুধু নয় , সারস্বত সাধনালব্ধ প্রয়াসে সেই প্রাণে সিঞ্চিত হয়েছিল উৎকর্ষবারি । সেই ভাষাবন্ধন , সহজের কাছে নিগূঢ় তত্ত্বের সহজিয়া বিশ্লেষণ ও উপস্থাপন বাংলাকে করে গেছে মহিমান্বিত। এক জীবনে একটি জা...