আবার এসেছে স্নিগ্ধ শরৎ শিউলি শিশিরে আলিঙ্গন , শারদ সুবাসে দোদুল হৃদয় ভোরের আমেজে উতলা মন । শরৎ মানেই কাশফুলে আর ঘাসফুলে যত আলাপ তান শরৎ মানেই শিমূল পলাশে কিচিরমিচির মধুর গান । নীলাকাশ জুড়ে বলাকার ঝাঁক পারাপার শুধু সাঁঝসকাল পেঁজাতুলো মেঘে পথে যেতে যেতে মুচকি হাসিতে টালমাটাল । শরৎ মানেই সুপ্রভাতের আধফোটা ফুল চয়নসুখ ভরে নিয়ে সাজি মণ্ডপ পানে বালিক বেলার সহাস মুখ । সকাল হতেই হিসেবনিকেশ শারদোৎসব নির্ঘন্ট মনাকাশ জুড়ে একখানি মুখ সবার উপরে নীলকণ্ঠ । শরৎ মানেই প্রান্তর জুড়ে কিশোরী ধানের উত্তরন শরৎ মানেই জল সহচরে হংসমিথুন সন্তরণ । পাহাড়ি ধারার মন্দ্রবিভোর কুলুকুলু পথে অবরোহন পথে যেতে যেতে বনানীর সাথে স্নিগ্ধ হাসিতে সম্বোধন । শরৎ মানেই নতুন সকাল নতুন বন্ধু বাহির ঘর শরৎ মানেই নব পত্রিকা নতুন গুচ্ছে কাশের চর । প্রিয় শ্রোতা দর্শকবৃন্দ , শরতের স্নিগ্ধ আগমনে আকাশে বাতাসে যেখানে দাবদাহের জ্বলন্ত সময় পেরিয়ে, অতিমারীর বিভীষিকাময় বছর পেরিয়ে আগমন ঘটেছে মৃদুমন্দ সুখযাপনের উন্মাদনা ঠিক তখনই আমরা এসেছি এই বৈঠকী আসরে অতিথি হয়ে। আমাদের একান্ত আপন স্বরলিপি পরিবারে এমন আমাদের নিত্...
স্বপ্নের ফেরিওয়ালা