Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ২৩

স্বপ্নপূরণ গাথা

  স্বপ্নপূরণ গাথা --------------------- শৈশবের সেই বাঁকা বাঁকা নদীটা এখনো আছে তেমনি যেমন ছিল নামতা পড়ার দিনে । ময়ূরাক্ষীর বুকে এখনো আগেরই মতো ঝাঁপিয়ে পড়ে জলোচ্ছ্বাসে । বৈশাখে যার এক হাঁটু জল পৌষে তায় ডুবে পায়ের পাতা । এখন কাশবনে সব হলুদ ফুল বাউলে পুতুলে খেজুরের রসে নদী এখন টইটম্বুর - আজলা ভরা স্মৃতির ভারে । কোপাই থেকে সোনাঝুরি খোয়াই মেলার ক্ষ্যাপা বাউল আজ ঘাসে ঘাসে - হাওয়ায় হাওয়ায় রবির ছটায় দিন ঢলে যায় গানে কথায় । কল্পনার ওই মহামানব মায়ার খেলায় উঁচু ধারের ঢালু পারের বুকের মাঝে অবগাহন খেলায় মত্ত , কচিকাঁচার সেই যে খেলা আজ বিকেলে সেই নদীটি পড়ল ধরা দুচোখ মাঝে । আজ তোমার আমি তোমায় দেখে ওই নদীটির বাঁকে বাঁকে খুঁজেই পেলাম অবশেষে স্বপ্নপূরণ সত্য গাথা আর - জীবনের জয়গান ।।