Skip to main content

Posts

Showing posts with the label পত্রিকা আলোচনা ৯০

বর্ধিত কলেবরে প্রকাশিত শারদীয় সংখ্যা ‘তৃতীয় ভুবনের সাহিত্য’

সাহিত্যে ভুবনায়ন কতটা সংগত এ প্রসঙ্গে না গিয়ে বলা যায় বাংলাদেশ আর ঝাড়খণ্ডের বাংলা হুবহু এক নয় , উত্তর - পূর্ব ভারত আর অস্ট্রেলিয়ার বাংলাও হুবহু এক নয় । সুতরাং ভুবনায়নকে অস্বীকার করার কোনও উপায় নেই । সেই সূত্র ধরে প্রতি বছরের মতোই যথানিয়মে , অর্থাৎ পুজোর আগেই করিমগঞ্জ থেকে উন্মোচিত হল কবি , ঔপন্যাসিক নারায়ণ মোদক সম্পাদিত ‘ তৃতীয় ভুবনের সাহিত্য ’ পত্রিকা - বর্ধিত কলেবরে । এই ৯ম সংখ্যাটি অতীতের যাবতীয় রেকর্ড ভেঙে এবার পৃষ্ঠাসংখ্যা ২৭৪ - এ গিয়ে শেষ হয়েছে । কবি - লেখকের সূচিতে বেশ কিছু নতুন সংযোজন ঘটেছে । আবার বাদও গেছে কিছু নিয়মিত নাম । সেমি - হার্ড কভারে বরাবরের মতোই নান্দনিক প্রচ্ছদের এই সংখ্যার সৌজন্যে গৌতম চক্রবর্তী ( ভোলা ) । ব্যতিক্রমী আঙ্গিকে পত্রিকার এবারের এই সংখ্যাটি উৎসর্গ করা হয়েছে ‘ স্বাধীনতা পরবর্তী পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশে প্রতিনিয়ত অত্যাচারিত হিন্দুদের প্রতি সমবেদনায় ’ । ‘ হিন্দু ’ শব্দের সাহসী উচ্চারণ সাহিত্য পরিমণ্ডলে এক বিরল উচ্চারণ । এই ব্যতিক্রমী ধারাকে বজায় রেখেই বলিষ্ঠ একটি সম্পাদকীয় , দলিল হিসেবে এই সংখ্যার এক সম্পদ হয়ে রইল । কিছু কথা সম্পাদকীয় থে...