Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ১৬৫

নতুন পথে তাঁরেই স্মরণ

নতুন পথে তাঁরেই স্মরণ   এমনি হয়তো চলেই যেতো দিন সুপ্রভাতে চেনা মুখের স্বস্তি সুখ, তোড়জোড়হীন নিত্যকর্মে দিনযাপন, আবার, সন্ধে হলেই উদভ্রান্ত ভবিষ্যৎ, মনন জুড়ে নতুন পথের হাল হকিকত। বাড়লে বেলা চড়ে পারদ অস্বস্তির এমনি করে আলসেমিতে জড়িয়ে, বাঁধে বাসা অসময়ে সর্বনাশা আগন্তুক। মাঝে মাঝে ওপাশ থেকে দৃষ্টি কিছু জাগায় ব্যথা তাচ্ছিল্যের সন্দেহে। এমনি করে যাবে কি দিন - প্রশ্নে ভাসি, দোটানার সব দ্বিপ্রহরে শুধুই সমর্পণ একলা একা প্রশ্ন সাজাই - উত্তরও, ভরসা যোগান যিনি - শুধুই তাঁরে স্মরণ। ### এবার আবার নতুন করে নতুন পথে নতুন করে সাজাই আবার দিনগুলি, আবারো এক দোলাচলে দিন যাপন আপন হারা - তাঁরই কথায় পথ চলি। সুজন সাথে আবার শুরু হারানো পল স্বজন হারা হলেও তো কেতায় বাঁচা, সেই যে ছিল শেষ বিকেলের নতুন খেলা। কোন পথে যে আছে আমার শান্তি সুখ জানি না তা, জানি শুধু সুখেই অসুখ, মনের অসুখ সে তো শুধুই একলা আমার। জীবনযাত্রা - সে তো শুধু বাঁধা ছকের পথ কেউ ছাড়ে ঘর সকালে কেউ দিনের শেষে জগৎ জানে সুখী আমি - শেষ কথা সবার সুখে আমি সুখী শুধুই তাঁরে স্মরণ।