Skip to main content

Posts

Showing posts with the label ছোটপত্রিকা আলোচনা ১৩

গোছালো ছোট পত্রিকা - ‘মানবী, পূজা সংখ্যা’

মানবী পত্রিকা আমাকে যেভাবে ভাবালো ....... বরাক উপত্যকা থেকে যে বাংলা ছোট পত্রিকাগুলো বেরোয় নিয়মিত তার মধ্যে ‘মানবী’ উল্লেখযোগ্য । উল্লেখযোগ্য তার বৈচিত্রে , তার সম্পাদনার কারিকুরিতে । সাহিত্য পথের নিত্যযাত্রী চারজন সম্পাদকের পালাক্রমে সম্পাদনায় প্রকাশিত হয় ‘মানবী’। ২০২১ (এপ্রিল থেকে সেপ্টেম্বর), পঞ্চদশ বর্ষ ২য় ও ৩য় যৌথ সংখ্যাটি প্রকাশিত হলো পূজা সংখ্যা হিসেবে। এবারের সম্পাদক কবি ও গল্পকার দোলনচাঁপা দাসপাল। কী নেই এ সংখ্যায় ? উত্তর একটাই - সব আছে। আছে ‘উনিশের আলো’তে একটি নিবন্ধ এবং চারটি কবিতা, আছে একটি অণুগল্প, ‘কবিতার ভালোবাসায়’ শিরোনামে আছে দশটি কবিতা। ‘গল্পের বৈঠা হাতে’ শিরোনামে আছে দশটি ছোটগল্প, আছে একটি দীর্ঘ কবিতা। এবং সব শেষে, শেষ পাতে মিষ্টিমুখের মতো আছে ‘অনুভবের আকাশে’ শিরোনামে কিছু বইপত্রের আলোচনাও। সব মিলিয়ে একটি পূর্ণাঙ্গ আয়োজন। এবং যে কথাটি না লিখলেই নয় তা হলো এই - সচরাচর বিভিন্ন কারণে যখন বিভিন্ন ছোট পত্রিকায় কিছু লেখার মানের ক্ষেত্রে আপোষ করতে হয়, ‘মানবী’ সেখানে ব্যতিক্রমী। প্রতিটি লেখাই সুচিন্তিত এবং সুচয়িত। গদ্য হোক কিংবা পদ্য - প্রতিটি লেখার গুণগত মান বজায় থেকেছে ব...