Skip to main content

Posts

Showing posts with the label প্রকাশিত প্রান্তজ্যোতি দৈনিক ১৯-০৭-২০২২

‘পাতার আড়ালে’ - একরাশ স্নিগ্ধতা

অনেক আকুতি মিনতির পর গল্পের শেষে নেমে এল পর্বত শিখর থেকে এক রাজকন্যা পা পাতা জলে আরো একটু নামতে পারো, হাঁটুজল অব্দি হাত বাড়িয়ে রেখেছি, গত জন্ম থেকে এইটুকু কাছে এলে আমি তো বুক জল থেকে গলা জলে ডুব দিতে পারি। (কবিতা - পা পাতা জল) কিংবা - কেউ আর খবর রাখে না আজকাল ... তবে সরলা খবর রাখে ব্যস্ততার ফাঁকে পাতার আড়াল থেকে ... আচমকা তার ফোন এলে আবেগতাড়িত হয়ে পড়ি - যেন বিষাদ মুক্তি। (কবিতা - সরলা খবর রাখে)। এভাবেই প্রায় সব ক’টি কবিতায় ছড়িয়ে আছে বিষাদ মুক্তির আবহে একরাশ স্নিগ্ধতা। প্রেম, ভালোবাসা, প্রকৃতি আর শুদ্ধ পরম্পরার প্রেক্ষাপটে মোট ৪৬ টি কবিতার সমাহার জিতেন্দ্র নাথ-এর সদ্য প্রকাশিত কাব্যগ্রন্থ ‘পাতার আড়ালে’। যথার্থ নামকরণ। একাধিক কবিতায় উঠে এসেছে এই শব্দজুটি । এটি কবির চতুর্থ কাব্যগ্রন্থ। বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত কবিতার সংকলন । প্রকাশিত হয়েছে সাহিত্য প্রকাশনী, হাইলাকান্দি থেকে। এছাড়াও কবির আটটি সম্পাদনা গ্রন্থ এবং একটি শ্রদ্ধাঞ্জলি গ্রন্থ ইতিমধ্যেই প্রকাশের মুখ দেখেছে। আরোও আটটি গ্রন্থ প্রকাশের অপেক্ষায়। আলোচ্য গ্রন্থটি কবি উৎসর্গ করেছেন - ডঃ ঊষারঞ্জন ভট্টাচার্য, অধ্যাপক নীতি রঞ্জন চৌধু...