Skip to main content

Posts

Showing posts with the label ছোটপত্রিকা আলোচনা ৪০

বৌদ্ধিক উৎকর্ষের কাব্যগ্রন্থ - ‘ভুবনডরের মাঝি’

বুকের ভিতর কবিতা তোর বসতবাড়ি কপাট থেকে সিংহদুয়ার দিচ্ছে আড়ি বরাক - চিরি - জিরির বুকে রূপকথারা লুকিয়ে থাকে জোছনা - রাতে জবাকুসুম ঝিমিয়ে পড়ে চাঁদের আলোয় হৃদয়কমল যাচ্ছে ওড়ে চোখের ভিতর , বুকের ভিতর - কাঁচপোকারা দিব্যি নড়ে নির্নিমেষ তাকিয়ে থাকা - আলোয় ভাসা আদ্যোপান্ত বুকের ভিতর কাঁচপোকাদের অসহ্যকর বাড়বাড়ন্ত … ( কবিতা - রূপকথা ) … এমনি সব হৃদয় - কথার পসরা নিয়ে সম্প্রতি প্রকাশিত হয়েছে কবি মমতা চক্রবর্তীর কাব্যগ্রন্থ ‘ ভুবনডরের মাঝি ’ । কবি তাঁর এই ৬৪ পৃষ্ঠার কাব্যগ্রন্থটি উৎসর্গ করেছেন তাঁর মা স্বর্গীয় মিনতি চক্রবর্তী, বাবা স্বর্গীয় মনীন্দ্র চক্রবর্তী এবং অকালপ্রয়াত একমাত্র ছোটবোন মঞ্জুলিকা চক্রবর্তীকে। গ্রন্থ জুড়ে আছে মোট ৫৫ টি কবিতা যার অধিকাংশই অণু কবিতা আকারের। এবং সেখানেও অন্তর্নিহিত হয়ে আছে গভীর বোধ, লুক্কায়িত অনুভূতির প্রতীকী প্রকাশ। পৃষ্ঠাজোড়া শুধুই দু’টি লাইন - নদের পাড়ে, পথের ধারে অসূয়া-উৎসব চোখের ভিতর, বুকের ভিতর দারুণ কলরব। (কবিতা - নদের পাড়ে) কিংবা - তিন লাইনের - বনলতা - প্রিয় ‘বনলতা সেন’ হা-হুতাশ মরু-বুকে আশ্চর্য শ্যাম্পেন। (কবিতা - বনলতা সেন) না বলা কত কথাই না বলে দেয় এম...