ঝড়কে কি আর আটকে রাখা যায় ? নদী কি আর বাঁধন মানে বলো ? পাহাড় চূড়ায় কে দিয়েছে দিব্যি অনড় অচল থাকবে জীবনভর ? কারা যেন চালচুলোহীম মূল্য দিয়ে যায় যাযাবর চিরকাল , চঞ্চল দু ’ টি পা স্থির হতে চায়। কারা যেন ভেসে যায় খড়কুটো হয়ে ঘুটি হয়ে সাপসিঁড়ি খেলে যায় আজীবন। কত অযুত লক্ষ না বলা কথা চাপা পড়ে রয় নেমে আসা পাহাড়ের নীচে মাটিচাপা হয়ে কত আকাঙ্ক্ষা , কত স্বপ্নকথা , কত প্রেম ভালোবাসা। কী ছিল সেই কথা ? জলকথা - মাটিকথা ? কেউ জানে না। উঠে আসে কিছু প্রশ্ন - এই আকাশচুম্বী চাহিদা - শেষ কোথায় ? হয়তো জানে ভাবীকাল।
স্বপ্নের ফেরিওয়ালা