Skip to main content

Posts

Showing posts with the label গ্রন্থ আলোচনা ৫৯

এক গবেষণালব্ধ প্রামাণ্য দলিল - ‘চরগোলা এক্সোডাস ১৯২১’

ইংরেজি Exodus অর্থে দলবদ্ধ ভাবে নিষ্ক্রমণ । করোনাকালীন সময়ে পরিযায়ী শ্রমিকদের এই মহানিষ্ক্রমণ প্রত্যক্ষ করেছে আজকের প্রজন্ম ভারতের বিভিন্ন অঞ্চলে । অথচ এই তথ্যটি হয়তো আমাদের অনেকেরই জানা নেই যে আজ থেকে একশো বছর আগে আমাদের এ অঞ্চলেই সংঘটিত হয়েছিল ভারতের শ্রমিক আন্দোলনের ইতিহাসের সর্বপ্রথম সংগঠিত সম্মিলিত শ্রমিক আন্দোলনের ফলে উদ্ভুত এক মহানিষ্ক্রমণ । যা ইতিহাসে লিপিবদ্ধ হয়ে আছে ‘চরগোলা এক্সোডাস’ বা ‘মুলুক চলো’ (মতান্তরে মুলকি চাল) অভিযান হিসেবে। হাতে এল গবেষক সাহিত্যিক বিবেকানন্দ মোহন্তের গবেষণামূলক গ্রন্থ ‘চরগোলা এক্সোডাস ১৯২১’। গ্রন্থটি কয়েক বছর আগ প্রকাশিত হলেও আজও এমনকি ভবিষ্যতেও এক অসামান্য দলিল তথা গবেষণাদির কাজে এক প্রামাণ্য গ্রন্থ হয়ে থাকবে নিশ্চিতভাবেই। গ্রন্থটি গ্রন্থকারের নিরলস গবেষণা ও নিষ্ঠার ফসল। মোট আটটি অধ্যায় এবং তথ্যসূত্র ও পরিশিষ্টের সমন্বয়ে পাকা বাঁধাইয়ে ২১০ পৃষ্ঠার এ গ্রন্থে সন্নিবিষ্ট হয়েছে প্রামাণ্য বহু দলিলের প্রতিলিপি, তথ্যসূত্র, মূল্যবান বেশ কিছু ছবি এবং প্রাপ্ত ও স্বহস্তে অঙ্কিত একাধিক মানচিত্র। গ্রন্থটি উৎসর্গ করা হয়েছে বিশিষ্ট গবেষক-সাহিত্যিক সুজিৎ চৌধুর...