Skip to main content

Posts

Showing posts with the label প্রকাশিত গতি দৈনিক পত্রিকা শিলচর ২৯-০৩-২০২৪

কুসুমে কুসুমে বসন্ত আগত দ্বারে

প্রকৃতির নিয়ম মেনে , কালের ধারায় , ঋতু বদলের পর্যায় মেনে আবার এসেছে বসন্ত । এ নববসন্তের অর্ধেকটা পথ ইতোমধ্যেই পেরিয়ে এসেছি আমরা । এই মধ্য বসন্তে চরাচর জুড়ে যে রঙিন আদল , যে প্রস্ফুটিত কুসুমের সুবাস , মনমাঝে যে উতলা আবহ এতে বোধ করি সবচেয়ে বেশি আন্দোলিত হয় প্রেমিক মন আর কবির হৃদয় । তাই তো বসন্তেই আসে বিশ্ব কবিতা দিবস । কবির কলমে উৎসারিত হয় রঙের আভাস , প্রেমের আবেশ আর বিরহী হৃদয়ের আকুল আর্তি । সবাকা র একান্ত নিজস্ব অনুভবে , ছন্দে - কথায় বসন্তের এই দোলা, এই আনন্দের বার্তাটুকুই এসে আজ ধরা দিয়েছে কবিমানসে - স্বতঃস্ফুর্ততায় । ধরা দিয়েছে কবি নিশুতি মজুমদারের ‘বসন্ত জাগ্রত দ্বারে’ কবিতায় -   বসন্ত জাগ্রত দ্বারে নিশুতি মজুমদার   বসন্ত এসেছে আজ উন্মনা মন চারিদিকে প্রকৃতির নব জাগরণ , কোকিলের কুহুতান অমল প্রভাতে কিশলয় গাছে গাছে ভ্রমরের সাথে । ফুলে ফুলে ভরে আছে বৃক্ষলতা যত মন যেন উড়ু উড়ু সদা অবিরত । সব কিছু ঠিকঠাক , তবু মনে হয় পলাশ , শিমূল আজ পরিপূর্ণ নয় । চারিদিকে মানুষের হীন আগ্রাসন সুন্দরতা হারিয়েছে বন উপবন । চৈতন্যের দ্বার খুলে দাও ভগবান আনন্দে প্লাবিত হোক সকলের প্রাণ ।   বসন্...