Skip to main content

Posts

Showing posts with the label প্রকাশিত দৈনিক নববার্তা প্রসঙ্গ শ্রীভূমি ০৮-০৬-২০২৫

বহমান বাস্তবের বিষাদগাথা - ‘শোকজলের আলেখ্য’

একটি মর্মস্পর্শী গ্রন্থনাম । এই নামে রয়েছে তিনটি শব্দ - শোক , জল ও আলেখ্য । অনুমান করেই নেয়া যায় শোক ও শোকজনিত জল অর্থাৎ অশ্রুবিষয়ক কবিতার এক নিশ্চিত সমাহার এই গ্রন্থ । আবার আলেখ্য শব্দের অভিধানগত অর্থ যেখানে ছবি বা প্রতিমূর্তি সেখানে বাস্তবিক অর্থে বিষয়ভিত্তিক একটি রচনা , সে পদ্য কিংবা গদ্যেই হোক - তাকেই আলেখ্য বলা হয়ে থাকে । যেমন কাব্য আলেখ্য ইত্যাদি । সুতরাং বোঝাই যাচ্ছে অশ্রু নির্গমনকারী বিষয়ের উপর লেখা একগুচ্ছ কবিতার সমাহার আলোচ্য গ্রন্থটি । এবং এর পরিচয়ও পাওয়া যায় অন্তত প্রথমদিককার অনেকগুলো কবিতায় যেখানে সরাসরি ‘ শোকজল ’ শব্দবন্ধটি এসেছে কবিতার শরীরে দুঃখবোধের দ্যোতক হিসেবে । সঞ্জয় চন্দ্র দাস কবিতা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে ভালোবাসেন । এর আগেও তাঁর প্রথম কাব্যগ্রন্থে এর পরিচয় পাওয়া গেছে । ছন্দ নিয়ে , ছন্দহীনতা নিয়ে , শব্দ ও শব্দের দ্বিত্ব নিয়ে খেলা করা তাঁর কবিতাগত স্বভাব । ৭১ পৃষ্ঠার আলোচ্য কাব্যগ্রন্থে সন্নিবিষ্ট ৫৯টি কবিতায়ও এমন নিরীক্ষণ প্রত্যক্ষ করা যায় । প্রার্থনা সিরিজের ৩টি কবিতাও আছে এর মধ্যে । প্রায় প্রতিটি কবিতার শিরোনামের মধ্যেও শোকদু...