Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ২০৭

আছো প্রভু অন্তরে

মনে দ্বিধা অহরহ - অস্তিত্বের প্রশ্নে সঘন পালাবদল। কে শেখালো জীবন চর্চা , কে শেখালো ভাবতে এমন প্রশ্ন ? সেই যে প্রথম আলোয় আসা কে শেখালো মাতৃদুগ্ধ পান - ধাপে ধাপে কার ইশারায় জীবনমুখী গান ? জন্মদাতা জন্মদাত্রীর প্রথম শিক্ষা শেষে হালটি ধরেন শিক্ষাগুরুকূল পথের শেষে আবার তো সেই একলা একা। এই একলা পথে হালটি ধরেন যিনি মন গগনে ভরসা জোগান তিনি।   বাড়িয়ে দিয়ে আশীর্বাদের হাত কঠিন ক্ষণে দেখান সঠিক দিশা একলা আমি এমন বড় নই করবো যাপন আপন মতে ঠিক।   অলক্ষ্যে তাই উপস্থিতির পাই যে সাড়া চলার পথে রোজ ,  জীবন গুরু আছো নিরন্তর তবে কেন দ্বিধা অবান্তর ? পার্থিব অনুভবে সেও তোমার দান তাই তো আমি গাই জীবনের গান। গুরোর্ব্রহ্মা গুরোর্বিষ্ণো গুরোর্দেবো মহেশ্বর গুরোরেবঃ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরোবে নমঃ।