Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ২৬০

কেউ আছে বলেই...

কেউ আছে বলেই… কেউ আছে বলেই কবিতা লিখি - আনমনে কেউ আছে বলেই ঘুম ভেঙে স্বপ্ন দেখার শুরু। সাগর আছে বলেই বয়ে চলে নদী - অবিরাম মরণ আছে বলেই - পড়ি জীবনের ধারাপাত। অলীক জেনেও বাঁচি দিন রাত আশা ভরসায়, জাগ্ৰত স্বপনে রচি রোজনামচা আপন খেয়ালে - যাপনে নিভৃতে - যেখানে সব পথ শেষ হয় নীরব ভালোবাসার অধরা সোপান তলে - নিরাশায়। তবু রোজ, প্রতি পলে - নিঃশ্বাসে নৈঃশব্দ্যে রচে যাই স্বপ্নসৌধ - কেউ আছে বলে, শুধু কেউ আছে বলে .....।