ফেরিওয়ালা বিশেষণে বিভূষিত সব আলো হাওয়ার ফিরিস্তি এভাবেই জীবনের চলমানতা । বিস্মৃতির অন্তরালে যেতে এই সব ছাইপাশই হোক হাতিয়ার । তুমিও কোন ছার পথ খুঁজে ফেরিওয়ালা হাতে সেই হাওয়াই ফানুস । আপাত ভ্রষ্ট চৌদিশে ছড়িয়ে আছে আকাশ নীল মুক্তোদানা - পরশ পাথর । ছিল কিছু জহরতের আকর সঠিক দিশায় সটান যাত্রা পথ , এর বাইরে জগৎ আছে সেই সত্য , সেই চোখের দেখা । ইচ্ছে করে প্রটোকল ভেঙে জনপদে জনারণ্যে কখনো বা বিলীন হই পথের ধূলোয় । বিশেষেই লুকিয়ে শেষ , ক্কচিৎ পেলামই বা গিরগিটি ভালোবাসা । রক্তিম পদার্থ কণা কিংবা বায়বীয় চতুস্পদী , অগত্যা স্ফটিক স্বচ্ছ দ্রবণের আলুথালু যত ইচ্ছেডানার পাখসাট - পথিক এবার নির্ঘাত পথ পাশে । জনপদে ফিরবে আবার জীবন যুদ্ধের নিকৃত সৈনিক । থাকবে না আর হাওয়াই ফানুস , ইচ্ছে ডানার আলুথালু পাখসাট । হারিয়ে যাবে সব বিশেষণের তুবড়ি কথার জল রঙ ।
স্বপ্নের ফেরিওয়ালা