ফেরিওয়ালা
বিশেষণে
বিভূষিত
সব
আলো হাওয়ার ফিরিস্তি
এভাবেই জীবনের চলমানতা।
বিস্মৃতির অন্তরালে যেতে
এই সব ছাইপাশই হোক হাতিয়ার।
তুমিও কোন ছার
পথ খুঁজে ফেরিওয়ালা
হাতে সেই হাওয়াই ফানুস।
আপাত ভ্রষ্ট চৌদিশে ছড়িয়ে আছে
আকাশ নীল মুক্তোদানা -
পরশ পাথর।
আলো হাওয়ার ফিরিস্তি
এভাবেই জীবনের চলমানতা।
বিস্মৃতির অন্তরালে যেতে
এই সব ছাইপাশই হোক হাতিয়ার।
তুমিও কোন ছার
পথ খুঁজে ফেরিওয়ালা
হাতে সেই হাওয়াই ফানুস।
আপাত ভ্রষ্ট চৌদিশে ছড়িয়ে আছে
আকাশ নীল মুক্তোদানা -
ছিল কিছু জহরতের আকর
সঠিক দিশায় সটান যাত্রা পথ,
সেই সত্য, সেই চোখের দেখা।
ইচ্ছে করে প্রটোকল ভেঙে
জনপদে জনারণ্যে কখনো বা
বিলীন হই পথের ধূলোয়।
বিশেষেই লুকিয়ে শেষ,
গিরগিটি ভালোবাসা।
রক্তিম পদার্থ কণা কিংবা
বায়বীয় চতুস্পদী, অগত্যা
স্ফটিক স্বচ্ছ দ্রবণের আলুথালু
যত ইচ্ছেডানার পাখসাট -
জনপদে ফিরবে আবার
জীবন যুদ্ধের নিকৃত সৈনিক।
থাকবে না আর হাওয়াই ফানুস,
হারিয়ে যাবে সব বিশেষণের
তুবড়ি কথার জল রঙ।
Comments
Post a Comment