Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ২৬৭

দিনশেষে

মাঝে মাঝে কেউ আসে , দিনশেষে।   রাতের বিছানায় ঘুমের দেশে যাই যাই তনুহীন আসে অতনু , হাতে ধরি হাত পেরিয়ে যাই রাতের মায়াবী কালভাৰ্ট যেখানে আগুন জ্বলে পাশাপাশি , মুখোমুখি দেশলাই কাঠি চেয়ে রোজকার হাঙ্গামা। যাই গোবিন্দদের বাড়ি পেরিয়ে -   ইসলামদের বাড়ির আল ধরে , চোখে - পাশে ঘুঘুপাখি আর টসটসে ক্ষীরা, মাসকলাই, কুমড়োফুল আয় পাখি আয় , জল ফল এক থালা ভাত।   পর্ণকুটিরে এক রাতে কত জলসুখ দলছুট চারমাথা চাল দেয় হাসি কান্নায় দিনভর মাটি খুঁজে দাঁড়াবার - সন্ততিসুখ।   দিনশেষে ভরা সংসার উদ্বৃত্ত আহার তবু কে যেন রোজ আসে রাতের বিছানায়   শূন্য থেকে ঘুমের দেশে টেনে নিয়ে যায় হাতে ধরে হাত , পাশে কেউ সুখ নিদ্রায়।