‘ শব্দমুখর ঘাটলা ’ আক্ষরিক অর্থেই এক শব্দমুখর কাব্যগ্রন্থ । শব্দের কারিকুরি , শব্দের সশব্দ অনুরণন ছড়িয়ে আছে গ্রন্থ জুড়ে প্রখর মহিমায় , জীবন্ত উল্লাসে । কবি খোকন সাহা ( অগ্রজ )- এর কাব্যগ্রন্থ ‘ শব্দমুখর ঘাটলা ’ এক মিশ্র ভাবের কাব্য সংকলন । পাকা বাঁধাইয়ের দুই মলাটের ভিতর মোট ১২৮ পৃষ্ঠার মধ্যে সংকলিত হয়েছে ১০৬ টি কবিতা । বিস্তৃত অবয়ব সব কবিতার । হ্রস্ব থেকে দীর্ঘ সব কবিতায় ধরা রয়েছে জীবনবোধ আর অনুভব , অনুভূতির বিচিত্র প্রকাশ । কোনও এক বিষয়ের মধ্যে ফেলা যাবে না কিছুতেই । বিস্তৃত ভাবনার কাব্যিক প্রকাশ এক একটি কবিতায় । স্বতন্ত্র বোধে গ্রথিত শাব্দিক নান্দনিকতা । ভূমিকাতেই শুরু এই নান্দনিকতা । কবিতায় ধরা আছে ‘ কবিকথা ’ । কবিতার শরীর বেয়ে কবির প্রবহমানতার কথা । শব্দের কুহকজালে এই অনাদি অনন্ত প্রবহমানতা এতটাই প্রকট যে ইচ্ছে হয় সবগুলি কবিতা তুলে দিই পাঠকের দরবারে। সেই পরিসর নেই বলেই কিছু শব্দমুগ্ধ পঙক্তি ধরে রাখা যাক বিমুগ্ধতায় - রক্তগাছের কোটর চিরে শেষবারের মতো সূর্য যখন দুরন্ত চিতায়..., আমি তার ধাবিত সকাল, পাষাণী বিকেলের মুখ ঘষে এঁকে দিই গিরগিটি আকাশ। পঞ্চশরে অনড় মেঘের জলস্রোত ভ...
স্বপ্নের ফেরিওয়ালা