Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ১৫৯

মরীচিকা মোহাবেশ

  মরীচিকা মোহাবেশ     শরতের উদ্বেলিত সন্ধ্যাগুলোর সাথে সত্যি আমি পেরে উঠি না কখনো, আমি পিছিয়ে পড়ি ক্রমাগত। ঠিক যেমন ইচ্ছে করে রোজ আমি তোমার কাছে হেরেই যেতাম নিয়ত। শীত সকালে পড়তে বসা রোদ্দুর - ছায়া যুদ্ধে এগিয়ে থাকে রোজ, আমি সেই ছায়াযুদ্ধের কায়াহীন সৈনিক। আজও আমি - ঋতুবতী তোমার সাথে ধানী রং হেমন্তের এক শেষ বিকেলে, ছুটে যাই ধরতে তোমায় আল পেরিয়ে বিলীয়মান এক মুঠো সোনা রোদ্দুর। আজও আমি নিঃশ্বাসে নিঃশ্বাসে সীমাহীন বিশ্বাসে - বাড়াই হাত তুমি বন্ধু হও। অধরা শরৎ, তুমি আমারই অজান্তে ছায়াপথ ধরে মরীচিকা মোহাবেশে খুঁজে নাও শুধু গরজে বসন্ত - দিনান্তে।