দিশারি ‘ একটি ধানের শিষের উপরে একটি শিশির বিন্দু ’ । এই শিশির বিন্দু দেখার সৌভাগ্য আমাদের অনেকেরই জীবনভর আর হয়ে উঠল না । কারোও ভাগ্যে নেই তো কারোও ইচ্ছে নেই । সেদিক দিয়ে চিন্তা করলে উপরওয়ালা আমাকে বোধ করি দু ’ টোই দিয়েছেন উজাড় করে । শীতের প্রথম সূর্যোদয়ে ধানের নধর সবুজ পাতায় টলটলায়মান পুঞ্জীভূত শিশির বিন্দুতে সূর্যালোকের প্রতিফলনে যে অপরূপ সৌন্দর্য উদ্ভাসিত হয় তা স্বচক্ষে দেখার সৌভাগ্য আমার হয়েছে । মনে পড়ে তারই সূত্র ধরে এক শীতের সকালে আমার বছর দশেক এর বালিকা কন্যাটিকে নিয়ে বাইক চালিয়ে ছুটে গিয়েছিলাম এক গ্রামের ধারে ধান খেতের পাশে । “ কোথায় যাচ্ছি বাবা ?” - আগ্রহ ভরে প্রশ্ন করে মেয়ে । আমি বলি - “ চল , তোকে আজ একটা নতুন কিছু দেখাবো । ” ভেতরে ভেতরে সন্দিহান ছিলাম শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে আমার এই প্রচেষ্টা । বাইক থামিয়ে মাঠের আলের উপর গিয়ে দাঁড়াই দু ’ জনে । মেয়ে শিহরিত হচ্ছে বুঝতে পারছি । একটি জায়গায় উবু হয়ে বসে দেখাই মেয়েকে - দেখ মা , এই পাতাটির উপর এই যে জল জমে রয়েছে - একে বলে ...
স্বপ্নের ফেরিওয়ালা