Skip to main content

Posts

Showing posts with the label প্রকাশিত প্রান্তজ্যোতি দৈনিক পত্রিকা শিলচর ০৬-০৭-২০২৪

ষোড়শবর্ষীয় পারিপাট্যে ‘স্বরিত’ - ষোড়শ সংখ্যা

নিয়ম মেনে বিশ্ব কবিতা দিবসের সঙ্গে সঙ্গতি রেখেই করিমগঞ্জ থেকে কবি, লেখক নারায়ণ মোদক ও গৌতম চৌধুরীর সম্পাদনায় প্রকাশিত হল সাহিত্য পত্রিকা ‘স্বরিত’-এর ষোড়শ সংখ্যা। ১০৮ পৃষ্ঠার পত্রিকাটির প্রচ্ছদ দেখলেই মনে হবে সংখ্যাটি নিজস্ব কৃষ্টি সংস্কৃতি বিষয়ক। ‘আমাদের কথা’ শীর্ষক সম্পাদকীয় পাঠের শুরুতেই এর যাথার্থ্য প্রতিপন্ন হয়। সংক্ষিপ্ত সম্পাদকীয়তে বলা হচ্ছে - ‘আমার ভাষা, সংস্কৃতি, কৃষ্টি আমাকেই বহন করতে হবে। তাকে পুষ্ট করতে যতটুকু প্রয়োজন তার থেকেও বেশি জোগান দিতে হবে। তবেই আমার ভাষা সংস্কৃতি কৃষ্টি বেঁচে থাকবে। পৃথিবীর যত ভাষা আছে তার প্রথম শর্তটি এটি। তার চলনে বলনে সাহিত্যে নিজের প্রাধান্য দিতে পারলেই জগতে নিজের এবং প্রতিটি ভাষা সংস্কৃতি বেঁচে থাকবে…।’ এমন বয়ানে এ অঞ্চলের সাহিত্যকে সমৃদ্ধ করার প্রয়াস নিয়েই ‘স্বরিত’-এর প্রকাশ ও পথ চলা। এমন প্রত্যয় ও গরজই প্রকাশ পেয়েছে সম্পাদকীয়তে। প্রতিবারের মতোই এ অঞ্চলের এবং এর বাইরেরও একগুচ্ছ কবিতা, অণুগল্প, প্রবন্ধ-নিবন্ধে সজ্জিত হয়েছে সংখ্যাটি। কবি-লেখকের নির্বাচনে কিছু ভিন্নতা পরিলক্ষিত হয়েছে এবার। নিয়মিত লেখকদের অনেকেই অনুপস্থিত এবার। কিছু নতুন সংযোজনও স...