জীবনের লেখাজোখা বহুদিন সুখস্মৃতি রাখিনু যতনে রূপ রস গন্ধ ভরা জন্মভিটেখানি প্রাণপণে ধরে রেখে দেহতনু মনে শৈশবের গুঞ্জরিত তান আজো শুনি । অন্তরের ভালোবাসা সবারে বিলায়ে সুখেতে দুখেতে একে অপরের সাথী দুঃখ যাতনা ক্লেশ মুখ বুজে সয়ে সুখ সাগরের সুধা ভাগে সমব্যথী । সেইওসব দিনগুলি ফেলে এসে পিছু নীরস কঠিন যত কঠোর বাস্তব জীবনের লেখাজোখা আছে যত কিছু মিলে না হিসেব কিছু যোগ করে সব । বুঝিলাম ছকে বাঁধা জীবনের ছবি এই লয়ে আসা যাওয়া - অবুঝ কবি ।
স্বপ্নের ফেরিওয়ালা