Skip to main content

Posts

Showing posts with the label প্রকাশিত - পুর্বাদ্রি ডিমাপুর

খেয়ালির বিবর্তন গাথা

খেয়ালির বিবর্তন গাথা   জীবন ছবি মনমুকুরে ঢেউ খেলে যায় ছন্দে রূপে আমার বৃত্তে আনাচে কানাচে কতই কথা , কতই নতুন – একেবারেই আনকোরা সব চিন্তাধারায় জগৎটাকে পালটে ফেলার প্রচেষ্টা আর প্রতিশ্রুতি আসছে ভেসে উল্টোখাতে।   চলো এবার পালটে ফেলি বস্তাপচা চিন্তাধারা কীসের ধর্ম , কীসের জ্ঞান – কেচ্ছা যত বুজরুকির নিয়ম যত , শৃঙ্খল যত ভেঙে ফেল , পালটে ফেল। এমনি আসবে বাহবা , এমনি হব ব্যতিক্রম এমনি হব বিখ্যাত এক ধ্বজাধারী বিপ্লবের। ছন্দে থাকা সুখের সমাজ অহংকারে ধ্বংস হোক উপড়ে ফেলো ছন্দসূত্র , জাহান্নামে যায় তো যাক। যা কিছু সব নিয়ম কানুন – একাধারেই অন্ত হোক বাছবিচারের নেই পরোয়া , শিরোপাটাই বিচার্য আজ – শান্তিসুখের মূলোৎপাটন – এই না হবে শেষ কথা।   সেই যে ছিল রূপকথার এক ছন্দোবদ্ধ দিন যাপন সমাজ জুড়ে অটুট ছিল সম্প্রীতি আর সহাবস্থান উপচে পড়া বিত্তভোগী আর দুস্থ লোকের গাঁটছড়া। সুখ আর শোকের সমব্যাথী আত্মীয়তার গরজে। আপন ধর্মে , আপন কর্মে সুস্থ আত্মনিয়োজন অস্তিত্বহীন বহিরঙ্গে অবসরে অন্তরঙ্গ আলাপন। ভাটির টানেই প্রবাহিত নদীর আপন ধারা মাটির টানেই ফলতো ফসল বছরে দু ’ বার ছিল না তো ছিঁচকে চোর আর ...