Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ৩৩৪

যাওয়া আসা

যেতে চেয়েও কি কেউ যেতে পেরেছে কখনো ? আসতে চেয়েও কি কেউ আসতে ? জীবন মানেই তো আসা আর যাওয়ার মাঝের খেলাটুকু শুধু বলয়েরই মাঝে ঘুরপাক শুধু …… আসা যাওয়া শুধু এধার ওধার। যখন যেতে মন চায়, যাওয়া কী যায় ? চলে যাওয়া মানেই কি হারিয়ে যাওয়া ? একেবারেই নয়।   এই যে তুমি যাবে বলে বাড়িয়েছ পা আনন্দে কিংবা বিষাদে একাকী একা এ তো শেষ যাওয়া নয় তুমি তো রয়েই যাবে - যেমন ছিলে আমার মতো লক্ষ মানুষের মাঝে। মানুষ সত্যি বড় অসহায় তাই তো না চাইলেও যেতে দিতে হয় ছুটন্ত মনকে লাগাম পরাতে হয় টেনে ধরতে হয় রাশ - জোর করে নাহলে …… অপমানে হতে হয় সবার সমান কিংবা …… নিজেও বাড়াতে হয় পা অজানার উদ্দেশে …… সাথি হয়ে একা একা যুগান্তরের যাওয়া আসা।   এই যে আনন্দের তুমি বাড়িয়েছ পা উন্মুখ হয়ে গুনছ বসে প্রহর আর বিষাদের তুমি, এসেছিলে একদিন না চাইলেও চলেছ একা পথে কী অবাক সাযুজ্য …… আনন্দে বিষাদে আপন আপন যাত্রাপথ নিয়েছ নিজের পথে। আমার আছে শুধু বিষাদ বীণার সুর বুক জোড়া হাহাকার …… না, যেয়ো না। থেকে যাও আরো কিছু পল এত যদি ত্বরা তবে একদিন নাহয় একদিন …… চলো তবে এক সাথে যাই দূরে, ধরে হাতে হাত। আনন্দে বিষাদে - বলয় পেরিয়ে এ জীবন হোক কিস...