Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ৩৫

শহিদ স্মরণে

শহিদ স্মরণে   এই তো বেশ ভালো আছি দারুণ পৃথিবী রঙে রূপে রঙিন , নীলিমা ছুঁয়েছে সবুজ স্বর্ণিম তারকায় বর্ণিল নীলাকাশ । আমার পায়ে বারম্বার আছড়ে পড়ে নীল সাগরের শুভ্র ফেনিল ঢেউ , আমার বাগানের অতসী ডগায় উড়ে উড়ে আসে রঙিন পৃথিবীর যত নাম না জানা রঙিন প্রজাপতি । ডানাভর যত সুখ রঙের উজাড় করা ভাঁড়ার । হলুদ গাঁদার ধারে সবুজ শিমুল টিয়ারঙ লেজঝোলা অতিথি আমার । নীপ - কুসুমে বসে কুচকুচে ময়না আমার ভালো থাকায় অথৈ রঙবাহার ।   ইচ্ছেনজর এড়িয়ে শুধু থেকে যায় লাল গুলি , বারুদ , বন্দুক , বেয়নেট বেয়ে ফিনকি দিয়ে গড়িয়ে পড়ে যে কৃষ্ণচূড়া লাল শুধুই আমাকে বাঁচাতে - কেতায় রঙিন হয়ে - বেশ ভালো থাকতে ।   -----------------