Skip to main content

Posts

Showing posts with the label প্রকাশিত কথা ও কবিতা ব্লগ ১৯-১১-২০২৪

ছিমছাম নান্দনিকতায় শারদীয় ‘কল্পতরু’

পত্রিকাটি হাতে নিলে বিচিত্র অনুভূতি হয় । একটি শারদীয় সংখ্যার আকার এবং ওজন দেখে যখন মন খারাপ হবার জোগাড় তখনই আবার প্রচ্ছদ দেখে সেটা উধাও । তবে অবাক করা ব্যাপার হল এই যে আপাত দৃষ্টিতে বা প্রথম দেখায় যতটা চটি - বই ধরনের অনুভূতি আসে পাতা উলটে যেতে থাকলে তাও দূর হয়ে যাবে ধীরে ধীরে । নেই নেই করে ৫৫ পৃষ্ঠার পত্রিকাটি দেখলে মনে হবে এক - বসাতেই নিঃশেষ হয়ে যাবে পঠন কিন্তু আদপেই তা নয় । সাড়ে তিন ফর্মার স্টেটমেন্ট সাইজের পত্রিকার এই সংখ্যাটির ভিতর বিশাল সম্ভার হয়তো নেই কিন্তু যা রয়েছে তা ধারে কাটে পঠন - বিমুখতা । অর্থাৎ শুরু করলে শেষ করতেই হবে প্রতিটি রচনা । ‘কল্পতরু’ পত্রিকার শারদীয়া সংখ্যা ১৪৩১ হিসেবে স্বাগতা চক্রবর্তীর সম্পাদনায় শিলচর থেকে নীরবে প্রকাশিত হয়েছে অক্টোবর ২০২৪ সংখ্যটি । সম্পাদনা সহযোগিতায় রয়েছেন বিশিষ্ট গল্পকার মিথিলেশ ভট্টাচার্য যাঁর দুটি লেখা দিয়েই মোড়া আছে সংখ্যাটি । বিন্যস্ত হলেও সূচিপত্রে গদ্য ও পদ্য এসেছে পালাক্রমে। সংখ্যাটি অত্যন্ত প্রাসঙ্গিকভাবেই উৎসর্গ করা হয়েছে সদ্য প্রয়াত কবি বিজয়কুমার ভট্টাচার্যের স্মৃতিতে। তাঁর লেখা বিখ্যাত ‘জন্মদিনের কবিতা’ পুরোটাই ছাপা হয়েছে যা পত্র...