Skip to main content

Posts

Showing posts with the label স্মৃতিকথা ৬

প্রথম লিখা

  প্রথম লিখা প্রসঙ্গ ক্রমে কোলাজ হয়ে ভেসে উঠল কিছু হারিয়ে যাওয়া সুখস্মৃতি । আজ থেকে দীর্ঘ ৪০ বছর আগের কথা । তখন আমি সপ্তম শ্রেণির ছাত্র । ঐতিহ্যবাহী রামকৃষ্ণ বিদ্যাপীঠের প্রায় হাজার ছাত্র ছাত্রীর মধ্যে একজন । কোনও এক বিশেষ অনুষ্ঠান উপলক্ষে এক স্মরণিকা প্রকাশ হবে বলে আমাকে বলা হলো কিছু একটা লিখার জন্য । কে সেই ব্যক্তি যিনি বলেছিলেন বা আমাকে কেন বলেছিলেন তা আজ আর কিছুই মনে নেই । কিন্তু আমি লিখেছিলাম । কী লিখেছিলাম সেটাও আর মনে করতে পারছি না । যদিও সেই প্রকাশিত রচনাটি অনেক দিন সামলে রেখেছিলাম কিন্তু শেষ রক্ষা আর হয়নি । হারিয়ে গেছে কালের স্রোতে । আজ জানি সেটাই ছিল আমার প্রথম লিখা । আজকে যা কিছু যৎসামান্য লেখালেখি তার ভ্রুণ ছিল সেই লেখাটি । এরপর এতগুলো বছরে নদী দিয়ে গড়িয়েছে অনেক জল । ক ' দিন আগে হঠাৎ করেই পুনরাবৃত্তি হলো ইতিহাসের । অগ্রজ প্রতিম সঞ্জয় দে ( রানু - দা ) ও তাঁর পত্নী - সহপাঠী বান্ধবী মিনতি জানাল রামকৃষ্ণ বিদ্যাপীঠের প্রাক্তনী মিলন উৎসব...