Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ৩১৮

নীরব যাপন কথা

অনন্ত কথোপকথন শেষে এক আকাশ নীরবতা। নিত্য দিনের রাশি রাশি আখ্যান এসে ভরাট হয় নীরবতা। নির্বাক কথোপকথনে ছবির মতো আসে নব নব আখ্যান - নব নব ছন্দে সুখে ও শোকে, বিষাদে আনন্দে। নীরব কথামালার আখ্যান জুড়ে সৃষ্টি হয় মহাকাব্য - কাব্যোপন্যাস। সৃষ্টি জুড়ে ছায়াময় হয়ে থাকে তার কায়া পরতে পরতে পঙ্‌ক্তি জুড়ে অনন্ত মায়া। তার আদি থেকে অন্ত, তার পথ চলা বৃত্তান্ত, সরব কথামালার অন্দরমহল জুড়ে নির্বাক চিত্র আর যাপনসুখ অনিশ্রান্ত ছদে ছন্দে মায়াময় তার স্বপ্ন আদ্যোপান্ত। নিরাকার হয়ে তাপিত হৃদয়ে আসে তার স্বপ্ন সাকার ভবিষ্যতের সাত কাহন, সুখস্বপ্নেও কেন ফিরে ফিরে আসে নীরব কথার বুক চেরা সব শোক যাপন ?