প্রিয় তমোময় শুনেছি তুই নাকি কবিতা লিখিস এখন ? বেশ তো। তবে একটু রয়ে সয়ে লিখিস শুধু। ভাবিস না কবি হলেই সাতখুন মাফ। তুই রাস্তায় দাঁড়িয়ে সহস্র জনতার ভাবাবেগে নুন ছিটিয়ে বাহবা কুড়োবি , তুই কবিতার নামে ফতুয়া দাড়িতে সং সেজে ঘুরে ফিরবি , মারপিট আর ঝগড়া বিবাদে ধরাকে সরা ভাববি , অমানুষ ভেবে মানুষকে দুঃখ দিবি ? ভাবিস না তমোময় তুই কবিতার নামে বস্তা পচা গদ্য লিখে আত্মম্ভরিতা ও স্তাবকতায় মত্ত হবি আর পাঠকের তা গিলতে হবে। পাঠককে বোকা ভাবার মতো ভুল করিস না তমোময়। পাঠক আর কবিতা আসরের আয়োজক এক কথা নয় , যারা এই স্খলনের পরেও তোকে আমন্ত্রণ করে মঞ্চে ওঠাবে। ভুলিস না তমোময় কবি কিংবা কবিতাই শেষ কথা নয় , সবার উপরে মানুষ সত্য তার বেশি কেউ নয়।
স্বপ্নের ফেরিওয়ালা