সম্প্রতি প্রকাশিত হয়েছে কবি সুশান্ত ভট্টাচার্যের কাব্যগ্রন্থ Pandemic Poetry. বরাকের ভৌগোলিক সীমাবদ্ধতা ছাড়িয়ে কবি সুশান্ত ভট্টাচার্য ইতিমধ্যেই কবিতার দিগন্তে এক উজ্জ্বল তারার নাম । ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে তাঁর একাধিক কবিতার বই । কবিতার সজবোধ্যতা , পাঠকের বোধগম্যতার খুব কাছাকাছি অবস্থানই কবি হিসেবে তাঁর সীমাহীন জনপ্রিয়তার কারণ । এবার সেই সূত্রেই প্রচলিত ধারার বাইরে বেরিয়ে প্রকাশিত হলো তাঁর ইংরেজি কবিতার বই । মাটির কাছাকাছি থাকা কবির সব কথা , সব অনুভূতি সরাসরি পৌঁছে গেছে মাটিরই কাছাকাছি থাকা পাঠকের দরবারে - একটু ভিন্ন আঙ্গিকে । নাম শুনে এরকম একটি ধারণা পাঠকের মনে আসতেই পারে যে এই গ্রন্থের কবিতাগুলি সম্ভবত অতিমারী বিষয়ক । আসলে কিন্তু তা নয় । কবিতাগুলি অতিমারী কালে লিখিত বলেই Pandemic Poetry. স্বভাবতই অতিমারী বিষয়ক কবিতারই প্রাধান্য থাকবে গ্রন্থে। কিন্তু এর বাইরেও কবির স্বভাবসিদ্ধ সরলতায় লিপিবদ্ধ হয়েছে একের পর এক অনবদ্য অনুভবের কবিতা। অতিমারী বিষয়ক একাধিক কবিতায় অসাধারণ দক্ষতায় কবি ধরে রেখেছেন সময়টাকে। এ যেন ত্রস্তবেলার এক জীবন্ত দলিল। একেবারেই সহজ ভাষায় অতিমারীর বি...
স্বপ্নের ফেরিওয়ালা