Skip to main content

Posts

Showing posts with the label প্রকাশিত গতি দৈনিক ১৮-০৪-২০২২

'আমি শরণার্থী নই' - দীপিকা বিশ্বাস

কবিতায় উন্মোচিত নির্মম বাস্তবের বাখান - ‘ আমি শরণার্থী নই ’   বাস্তব প্রেক্ষাপটে শরণার্থী শব্দটিকে যদি কাটাছেঁড়া করা যায় তাহলে অভিধানের তোয়াক্কা না করে শেষ নির্যাসে যে কথাটি পরিস্ফুট হয়ে ওঠে তা হলো - আজীবন ভিনদেশির তকমা এঁটে অবৈধ বসবাসকারী - তা সে শতাব্দী প্রাচীন হলেও আপত্তির কিছু নেই । কঠিন , কঠোর হিংসাজনিত মনোভাব এবং অশিক্ষা তথা মগজ ধোলাইজনিত কারণে শব্দগুলো সব সময় অভিধান মেনে চলতে পারে না । জনগণের সম্মিলিত মিথ্যা , জন , ধন ও পেশীবলের ক্ষমতায় শব্দগুলো বদলে যায় কালের নিয়মে । মিথ্যার উপর ভিত্তি করে লিখিত হয় ইতিহাস । সেই ইতিহাস স্বভাবতই সত্যের কাছাকাছি পৌঁছাতে না পেরে বঞ্চনা ও ভুলের ফাঁদে আটকে দেয় সহজ সত্যকে । আর এভাবেই পৃথিবীর ইতিহাসে লিখা হয় নিত্য দিনের ভুলের খতিয়ান , যে খতিয়ানে লিখা থাকে অগণিত জনতার অপ্রকাশিত দীর্ঘশ্বাস । তেমনি এক অশ্রুসজল দীর্ঘশ্বাসের প্রকাশিত সংস্করণ হলো কবি দীপিকা বিশ্বাসের সর্বশেষ কাব্যগ্রন্থ - ‘ আমি শরণার্থী নই । ’ সত্য বাস্তবকে এভাবেই নির্মোহ উচ্চারণে বলে যেতে হয় সমক্ষে। শুধু দুই মলাট নয়, দুই কবিতার মধ্যে তাই অগণিত সত্যকে উচ্চারণ করেছেন কবি আপন...