Skip to main content

Posts

Showing posts with the label প্রকাশিত দৈনিক যুগশঙ্খ পত্রিকা ০৬-০৭-২০২৫

অকপট উৎকর্ষের গল্প সংকলন - ‘মন জানালার প্রান্তে’

সাহিত্যের এই ঈশান বাংলা ভুবনে ঋতা চন্দ এক পরিচিত নাম । লেখালেখি করছেন বহু দিন ধরে । সাহিত্যের অঙ্গনে বহু যুদ্ধের ঘোড়া এই কবি , লেখকের ৯ম প্রকাশ হিসেবে প্রকাশিত হয়েছে তাঁর মনমাতানো গল্প সংকলন - ‘ মন জানালার প্রান্তে ’ । আসলেই একজন কবি কিংবা লেখকের মনোজ চিন্তাচর্চার ফসলই তাঁর সাহিত্যকৃতি । সেই সূত্রেই মন - জানালার আনাচেকানাচে লব্ধ অভিজ্ঞতার নিরিখে ভরে উঠেছে বিক্ষিপ্ত , বিস্তৃত এবং বিচিত্র সব অভিজ্ঞতার ঝুলি । গ্রন্থের দ্বিতীয় ব্লার্বে তারই বর্ণন - ‘ নাটক , গল্প, ছড়া, কবিতা লিখলেও ঋতা চন্দের পরিচিতি গল্পকার হিসেবেই অধিক মান্যতা পেয়েছে পাঠকের দরবারে। বর্তমান গ্রন্থটি তাঁর চতুর্থ গল্প সংকলন। নিরন্তর পরীক্ষানিরীক্ষার মধ্য দিয়ে আজকের দিনে অনেকটাই বদলে গেছে বাংলা ছোটগল্পের রং, রূপ এবং গল্পের উপস্থাপনা-ভাষা-বুনোট-শৈলী। ঋতা চন্দের গল্পের মধ্যে তার প্রভাব পড়লেও খুঁজে পাওয়া যায় নিখাদ কাহিনির স্বাদ, যেখানে শৈলী বা ভাষার প্রায়োগিক কারুকার্যের পাশাপাশি নিরন্তর বজায় থাকে কাহিনির অক্ষত চলন । ‘ মন জানালার প্রান্তে ’ গল্প সংকলনের পাঠে পাওয়া যায় সেই আমেজ যা চিরন্তন ও সর্বৈব গ্রহণযোগ্য। গ্রন্থের প্র...