Skip to main content

Posts

Showing posts with the label কবিতা - ৪৯৬

উনিশের মায়া

এই যে কথায় কথায় ভালোবাসাবাসি কিংবা ঠোকাঠুকি সাঁঝসন্ধ্যা জুড়ে কী তার ইতিহাস ? ভেবেছি কখনও ? হয়তো ভাবিনি , অথচ ফি বছরে স্বেদবিন্দু যখনই বেয়ে নামে প্রথম গ্রীষ্মবেলায় , পথের ধারে নিয়ম মেনে কৃষ্ণচূড়া আকাশে ছড়ায় লাল , তখনই কোথা থেকে যে ঘিরে ধরে এসে একগুচ্ছ অভিমান আর দুঃখসুখের ছায়া , গায়ে মাখি প্রত্যয়ে - আমাদের উনিশের মায়া ।