প্রজাপতি সকালের শিশিরভেজা অতসীগুলোর মাঝেই ওরা দল বেঁধে আসতো । বড্ড রঙিন , বড্ড চঞ্চল ধরতে গেলেই বিতিকিচ্ছিরি সব কাণ্ড - যেন মরমে যেত মরে । বেলা বাড়লে যখন ফুলগুলো তরতাজা তখন আর কারোও টিকিটিরও দেখা নেই আসলে ওরা ওড়ে যায় - যেখানে সকাল । ওদের চরিত্রটা বড্ড ধাঁধালো , ধরতে ওদের - ওড়তে জানতে হয় । সে তো পাখা গজালে - ফুল থেকে ফুলান্তরে যেতে দেশ থেকে দেশান্তরী হতে হতে ভাবনা থেকে ভাবনান্তরে হারিয়ে থাকতে থাকতে অতসী ফুলের সেই অজানা গন্ধটা আজও ভেসে আসে মাঝে মাঝে মন্দ নয় , সে বড্ড সুখকর । ভালোবাসার অধরা মাধুরী যেন জানান দিয়ে যায় - সকালের অজানা সৌরভ আর কিছু পড়ন্ত বিকেলের স্মৃতি ।
স্বপ্নের ফেরিওয়ালা