Skip to main content

Posts

Showing posts with the label গল্প ৩

অজাযুদ্ধ

  অজাযুদ্ধ আজ রোববার । দু ’ পাশে সবুজের বিস্তৃত সম্ভার নিয়ে সরলরৈখিক গতিপথ ধরে যা রাস্তাটি শহরতলি ছাড়িয়ে এগিয়ে গেছে গ্রাম থেকে গ্রামান্তরে সেই রাস্তার লাগোয়া ছবির মতো পরিপাটি করে সজ্জিত মন্দিরে আজ সকাল থেকেই পুণ্যার্থীদের ভিড় । জাগ্রত মায়ের মন্দিরে দুঃখ শোকের উপশমের আর্জি নিয়ে ঢল নামে মানুষের । প্রচণ্ড ব্যস্ত মন্দিরের প্রধান পুরোহিত অবণী ঘোষাল – তল্লাটে যিনি অবণী পণ্ডিত নামেই পরিচিত । পরিচিত শুধু নয় , জনপ্রিয়ও বটে । এই জনপ্রিয়তার পেছনে আসলে তাঁর পূজা অর্চনায় অগাধ পাণ্ডিত্যের গুণটিই মূল কারণ । তখনকার দিনে টোলে পড়া সুদর্শন অবণী ঘোষালের শুদ্ধ সংস্কৃত উচ্চারণে উদ্বেলিত হয় ভক্ত হৃদয় ।   রোববার হলেই ব্যস্ততার বহর কয়েকগুণ বেড়ে যায় অবণী পণ্ডিত ও তাঁর সাগরেদ হারাণের । এই দু ’ জনকেই সামাল দিতে হয় মন্দিরে সমাগত পুণ্যাতুর জনতার ভিড় । খুব কষ্ট হয় এতে । আগে লোকজন কম ছিল কিন্তু এখন দিন দিন ভিড় বেড়েই যাচ্ছে । এতদিনে বেশ কিছু ছোট ছোট দোকান খুলেছে মন্দিরের সামনে । পূজা সামগ্রীর দোকানই বেশি । এর বাইরেও আছে নিত্য ব্যাবহার্য সামগ্রীর দু ’ একটি দোকান । আর এই সব সারি সারি দোকানগুলো...